ঢাকা ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ছুটছেন লিওনেল মেসি। পেছনে মেসির দিকে তাকিয়ে আছে প্রতিপক্ষের এক খেলোয়াড়। সম্প্রতি আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ এ রকম একটি ছবি তাদের টুইটারে শেয়ার করেছে।
মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক যোগযোগমাধ্যমেও তা ভাইরাল হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।’
ছবিতে দেখা যায়, বাংলাদেশের পতাকা নিয়ে ছুটছেন লিওনেল মেসি। পেছনে মেসির দিকে তাকিয়ে আছে প্রতিপক্ষের এক খেলোয়াড়। সাধারণত বিপক্ষ দলের বিরুদ্ধে গোল করার পর মেসি এভাবেই উদ্যাপন করেন।
গত শনিবার রাতে মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর রাজধানীতে মিছিল করে আর্জেন্টিনা ভক্তরা। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এই উল্লাসের খবর পৌঁছে গেছে বিশ্বফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত। তারা বাংলাদেশি ভক্তদের এই উল্লাসের ভিডিও পোস্ট করেছে টুইটারে। ভিডিওর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘এটাই হলো ফুটবলের শক্তি। আর্জেন্টাইন ভক্তরা মেসির দেওয়া গোল উদ্যাপন করছে।’


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network