প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২০, ৮:৪৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর জন্মদিনে ইন্দুরকানীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ডেস্ক রিপোর্ট >> প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে পিরোজপুরের ইন্দুরকানীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সদরের ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে ৮ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আয়েশা সুলতানা মুন্নী, শিক্ষক তানিয়া আকতার, আমানি আকতার, জাহিদুল ইসলাম, তানিয়া আকতার, শাহিদা, জান্নাতী, আমেনা আকতার প্রমুখ। উপস্থিত সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.