বিশ্ববাজারে কমায় দেশে এলপিজির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯০৬ টাকা করা হয়েছে। এ মাসে এর দাম ছিল ৯৭৫ টাকা। নতুন দাম ১ মে থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করে।
বিইআরসি'র নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চুয়াল দর ঘোষণা অনুষ্ঠানে যুক্ত ছিলেন সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান ও উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.