ঢাকা ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

বরিশাল সদর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য নুরুল ইসলাম মৃধার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশে। আজ রোববার (১৩ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতে সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলনে যোগদান করেন তারা।
নৈতিক চরিত্র হারিয়ে মানুষ ক্রমেই নীতিহীন হয়ে পড়ছে বলে দাবি করে দলটির এই নায়েবে আমির বলেন, এভাবে একটি দেশ চলতে পারে না। এ জন্য প্রয়োজন একটি আদর্শিক বিজয়ের।
মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, সরকারি ব্যবস্থাপনায় ৫৬০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, যা প্রশংসার দাবি রাখে। কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ্য করছি মসজিদ নির্মাণেও ভয়াবহ দুর্নীতির অবস্থা। ইসলামী আন্দোলন দেশে একটি আদর্শিক পরিবর্তনের লক্ষে কাজ করে যাচ্ছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network