ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ স্থগিত করা হয়েছে। ২৯ জুন শুরু হয়ে আগামী ১১ জুলাই পর্যন্ত এই ফরম পূরণের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ড জানায়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ফরম পূরণের কাজ স্থগিত করা হলো। পরিস্থিতি বিবেচনা করে তারিখ পরে জানানো হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network