দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদ (৫১) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরে যোগদান করেন। এর আগে খুলনার আঞ্চলিক ও অন্য জাতীয় দৈনিকে কাজ করেছেন।
তার বাড়ি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায়। পিতা মৃত মনসুর আহমেদ। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন।বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন।বৃহস্পতিবার তার করোনা পজেটিভের রিপোর্ট পাওয়া যায়।
বৃহস্পতিবার গভীর রাতে অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.