প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ ও হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা। গতকাল মঙ্গলবার রাতে তিনি থানায় এ অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম অশালীন মন্তব্য করেন। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। অর্থাৎ বিএনপির নেতা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন।
জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হাসান ও জুনায়েদ হোসেন ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও তন্ময় হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খানকে সাক্ষী হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভিডিও তাঁরা দেখতে পান। এরপরই মোয়াজ্জেমের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.