লঞ্চে ধূমপান না করতে সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশে দু'টি পক্ষ আছে। একটি অগ্রগতির পক্ষে; অন্যটি টেনে ধরার পক্ষে। আমাদের পজিটিভ নিউজ নিয়ে আসতে হবে।
শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে নীতি-নির্ধারকদের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র (ডরপ) ও লক্ষ্মীপুর জার্নালিস্ট ফোরাম, ঢাকা যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছেন, উন্নত দেশে মানুষ আইন ও বিধি-নিষেধ সহজেই মেনে চলে। আইন ও নিয়ম-কানুন মানাতে আমাদের দেশে কঠিন হয়ে পড়ে। আমাদের সে ধরনের প্লাটফর্ম নেই।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.