বরগুনার তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ই জুন। এ নির্বাচনে ছয়টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৩২টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এ সকল কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। সুষ্ঠু ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করবে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ ৮টি টিম বলে জানান ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু। এ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোটগ্রহণে প্রশাসকের সর্বাত্মক সহযোগিতা দাবি করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। তালতলী উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছি। ওই সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অধিক পরিমাণ পুলিশ, র্যাব ও বিজিবি থাকবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেয়া হবে না।
উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার ৬টি ইউনিয়নে ২৯ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এ ছাড়া সদস্য পদে ১৮২ জন ও সংক্ষিত নারী সদস্য পদে ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ই জুন উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৬৪ হাজার ৮৩৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩৪ হাজার ৪৬৭ ও মহিলা ভোটারের সংখ্যা ৩৪ হাজার ৩৬৭ জন। ভোটকেন্দ্রগুলোতে ৫৪ জন প্রিজাইডিং অফিসার, ৩২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৯২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবেন প্রতিটি কেন্দ্রে।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.