দুই সন্তানকে নিয়ে পদ্মা সেতু হয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কপথে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। আজ সকাল ৮টায় গণভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে সন্তানদের নিয়ে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। সেতুর জাজিরা প্রান্তে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। এরপর টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় এটিই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রথম সফর।
এদিকে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.