জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলম নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার ভোলায় সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গত রোববার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আহত হয়েছিলেন নুরে আলম। তাঁকে নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর আজ বুধবার বিকেলে নিজের বাসায় দলের নেতাদের নিয়ে জরুরি সভা করে হরতালের কর্মসূচি ঠিক করেন। সভায় উপস্থিত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2026 বরিশাল প্রতিদিন. All rights reserved.