ঢাকা ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

খান কামরুল >> বরিশাল সদর উপজেলার ৮নং চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বাড়ি সংলগ্ন হাফিজি মাদ্রাসা ময়দানে গতকাল বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রেরপক্ষে উপস্থিত ছিলেন, এসিল্যান্ড সদর মেহেদী হাসান ও বন্দরথানা পুলিশ। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network