ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

বরিশাল আ’লীগের বিক্ষোভ সমাবেশ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। রোববার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ের চত্ত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার, ফজলুল হক অ্যাভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় গিয়ে সমাপ্ত হয়। এতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
এসময় নেতারা বলেন, কোনোভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না। যেকোনো মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। এর বিরোধিতাকারী মৌলবাদী চক্রের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network