ঢাকা | |
প্রকাশিত: 7:37 PM, November 25, 2026

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে থামে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এর আগে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারায় স্বাগতিকরা।
পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫৮ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। ২৯ রান করে তামিম মুল্ডারের বলে রায়ান রিকেলটনের হাতে ধরা পড়লে এই জুটি ভাঙে। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তামিমের বিদায়ের পরপরই ফেরেন মুমিনুল হক। রানের খাতা খুলতে পারেননি অভিজ্ঞ ব্যাটার।
রবিন, শান্ত, তাওহীদ হৃদয়রা উইকেটে টিকে গেলেও দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশও পারেনি ইনিংস হার ঠেকাতে। ৩৩ বলে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন হৃদয়। ১০১ বল খেলা শান্ত ধৈর্যের পরিচয় দিলেও ৩৪ রানে কাটা পড়েন অধিনায়ক। আম্পায়ার্স কলে আউট হওয়ার আগে ৩৮ রান এনে দেন রবিন।
এই টেস্টে এক মুল্ডারের কাছেই হার বাংলাদেশের। প্রথম ইনিংসে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে করেন ১০০ রান। এবার বাংলাদেশকে অলআউটের পথে ৩১ রান খরচায় ঝুলিতে পুরেছেন ৭ উইকেট। এটা এই অলরাউন্ডারের ক্যারিয়ারসেরা বোলিং। ম্যাচসেরার পুরস্কার উঠে তার হাতে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network