ঢাকা ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও এমন বৃষ্টির হতে পারে। বৃষ্টির পর শুক্রবার থেকে কয়েকদিন শীতের অনুভূতিও বাড়বে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।
তিনি বলেন, ঢাকাসহ অনেক এলাকায় এমন ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। ঢাকায় দশমিক ৪ মিলিলিটার। বৃহস্পতিবারও দিনের যে কোনো সময় দেশের বিভিন্ন এলাকায় এমন বৃষ্টি হতে পারে।
ওমর ফারুক বলেন, দুই-তিন দিন পর শীত তো বাড়বেই। শুষ্ক আবহাওয়ায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেশ কয়েক দিন থাকতে পারে।
এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝ রাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network