ঢাকা ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

জমে উঠেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আজ শুক্রবার রাতেও ইউরোতে রয়েছে দুই ম্যাচ। পিছিয়ে নেই কোপা আমেরিকাও। ল্যাতিন আমেরিকায় কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে রাতে। ফুটবল প্রেমিরা আজ রাতটা নিদ্রাহীন কাটানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তা বলার অপেক্ষা রাখে না।
ইউরোতে শুক্রবার রাতেও রয়েছে দুটি ম্যাচ। সেমিফাইনালে যাওয়ার লড়াইঢে প্রথম ম্যাচে সুইজারল্যান্ড খেলবে স্পেনের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়। অপর ম্যাচে রাত ১টায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মোকাবেলা করবে বর্তমানে র্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।
অন্যদিকে, কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে পেরু ও প্যারাগুয়ে। শুক্রবার দিবাগত রাত ৩ টায় শুরু হবে ম্যাচটি। পরের ম্যাচেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের প্রতিপক্ষ চিলি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৬ টায় শুরু হবে ম্যাচটি।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network