ঢাকা ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২

তজুমদ্দিন প্রতিনিধি।।
তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ প্রতিষ্ঠাতা ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর মমতাময়ী মা হোসনেয়ারা চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের আয়োজনে আসর নামাজের পর তজুমদ্দিন মডেল মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহিলা কলেজ অধ্যক্ষ হেলালউদ্দিন সুমনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, যুবলীগ সম্পাদক আঃ রহমান, শ্রমিকলীগ সম্পাদক আবুল হাসেম, সেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, প্রমূখ।
উল্লেখ্য এমপি শাওনের মা হোসনেআরা চৌধুরী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network