ঢাকা ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

স্টাফ রিরেপার্টার ॥ বরিশালে বিভাগীয় পর্যায়ে ৫ শ্রেষ্ঠ জয়ীতাসহ ত্রিশজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে বরিশাল সার্কিট হাউসের ধানসিড়ি সভা কক্ষে বরিশাল বিভাগীয় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।
বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদা পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ওয়াহেদুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক হোসেন, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম এবং বরিশাল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে ৫ ক্যাটাগরিতে বিজয়ী জয়ীতা পাঁচ জন ও পাঁচ রানার আপ জয়ীতাসহ ত্রিশজনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
শ্রেষ্ঠ জয়িতারা হচ্ছেন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পটুয়াখালী সদর উপজেলার বুলবুল নার্গিস, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরিশাল জেলার উজিরপুর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা এন এম সিদ্দিকা খানম, সফল জননী নারী ক্ষেত্রে বরিশাল জেলার মুলাদী উপজেলার শ্রেষ্ঠ জয়ীতা সামছুন্নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করে ঘুরে দাড়িয়ে সফলতা অর্জনকারী শ্রেষ্ঠ জয়ীতা বরিশাল নগরীর হাটখোলা এলাকার জেসমিন আক্তার ও সমাজ উন্নয়নে অমসামান্য অবদান রেখে সাফল্যকারী বরিশাল নগরীর রহিমা সুলতানা কাজল।
এছাড়া এসময় ৫ ক্যাটাগরিতে পাঁচ রানার আপ জয়ীতাদের সম্মাননা প্রদান করাসহ বিভাগের বিভিন্ন জেলার ত্রিশজন জয়ীতাকে সম্মাননা দেওয়া হয়।’


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network