ঢাকা ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম আরও দুদিন চলমান থাকবে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম ঘোষণা দিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে।
সেদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারি এক দিনেই সারাদেশে করোনা ভাইরাসের এক কোটি ডোজ টিকা দেওয়া হবে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network