‘সিনিয়র এসএসপি শিপনকে হত্যা করা হয়েছে, গ্রেপ্তার ১০’

প্রকাশিত: 2:09 PM, November 10, 2020

‘সিনিয়র এসএসপি শিপনকে হত্যা করা হয়েছে, গ্রেপ্তার ১০’

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে হত্যা করা হয়েছে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, এএসপি আনিসকে মারধরের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। এই ঘটনার সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষ, ব্যবস্থাপনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন