বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে সেতু ও উড়াল সড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 5:49 PM, June 28, 2022

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে সেতু ও উড়াল সড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভয়াবহ বন্যা হয়েছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়। এ জন্য পানিপ্রবাহ দূর করতে অনেক সড়ক কেটে ফেলা হয়েছে। কিছু সড়ক আবার ভেঙে গেছে। বন্যায় ভেঙে ও কেটে ফেলা সড়কের ওপরে নতুন করে উড়াল সড়ক, কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করতে হবে। এসব স্থানে নতুন করে পুনরায় সড়ক নির্মাণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। মঙ্গলবার শেরে বাংলানগরস্থ এনইসি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন