আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মাশরাফি

প্রকাশিত: 10:42 PM, December 26, 2022

আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মাশরাফি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য।

সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন