ঢাকা ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন (৬৮) আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
দেলোয়ার হোসেনের ছোট ভাই বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, সাবেক এমপি দেলোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ বোধ করলে তাকে বরগুনায় নিয়ে আসা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে গত মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network