ঢাকা ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সাত জন। শনিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয় মাইল মল্লিক বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্ৰামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উওর রহমতপুর এলাকার সিনবাদ। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে বরিশালে আসার পথে ছয় মাইল মল্লিক বাড়ির সামনে গুনগুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই ট্রলিতে ছিলেন বলেও জানান তিনি। লোকমান হোসেন আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network