ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল গুরুতর আসুস্থ্য হয়ে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিউতে চিকিসাধীন রয়েছেন।
তার সুস্থতা কামনায় সোমবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি ফিরোজ গাজীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক গোপাল সরকার, জিয়া শাহিন, এম মোফাজ্জেল, প্রেসক্লাবের সদস্য দেওয়ান মোহন, তরুণ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মজিবর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক এইচ আর হীরা, সহ-সভাপতি ইমরান হোসেন, সহ-সংগঠনিক সম্পাদক এমআর শুভ, দপ্তর সম্পাদক রূপন কর অজিত, প্রচার সম্পাদক মুরাদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ অপূর্ব বাড়ৈ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পারভেজ সিকদার, সদস্য লিটন বায়েজিদ।
এছাড়া বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে বরিশালের প্রবীণ সাংবাদিক নেতা কাজি নাসির উদ্দিন বাবুলের সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য শান্তি কামনা করা হয়।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network