ঢাকা ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর কমিটি গঠন উপলক্ষে এক সভা আজ ২৩ অক্টোবর ২০২৪ বুধবার বিকেল বাদ মাগরিব মহানগরীর বাজার রোড খাজা মঈনুদ্দিন জামিয়া আরাবিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও খাজা মঈনুদ্দিন জামিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মোহাম্মদ আবদুল হালিম।
উক্ত সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে মাওলানা মোহাম্মদ আবদুল হালিমকে সভাপতি, মাওলানা তৌফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, মাওলানা মুখলেছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবু জাফরকে অর্থ সম্পাদক এবং মাওলানা শরীফুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network