ঢাকা ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। নাক কান গলা বিশেষজ্ঞ ডা. চিরঞ্জীব সিনহা পলাশের নেতৃত্বে এই জটিল অপারেশন সম্পন্ন করা হয়। নাকের হাড় বাঁকা রোগের জন্য সেপটোপ্লাস্টি (Septoplasty) অপারেশন। বাহিরে আনুমানিক খরচ সার্জন ভেদে ২৫- ৪০ হাজার টাকা। এটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নব দিগন্তের সূচনা বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শওকত আলী। শনিবার (১০ মে) অপারেশন পরবর্তী রোগী ভাল আছে জানান তিনি। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই জটিল অপারেশন সম্পন্ন হয়।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network