ঢাকা ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

বরিশালের হিজলায় অভিযান চালিয়ে গলদা চিংড়ির সাড়ে ১৩ লাখ রেণুপোনা ও একটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করে কোস্টগার্ড। পরে রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম হিজলা উপজেলার দুলখোলা ও বহেশপট্টিসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালিয়েছে।
আজ শুক্রবার (০৪ জুন) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান চলার সময় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে উদ্ধার রেণু মেঘনা নদীতে অবমুক্ত এবং নৌকাটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network