তজুমদ্দিনে চরে পরকীয়া প্রেমিকের সহায়তায় ঘুমন্ত স্বামীকে হত্যা।। দুইজন আটক

প্রকাশিত: 5:38 PM, June 26, 2022

তজুমদ্দিনে চরে পরকীয়া প্রেমিকের সহায়তায় ঘুমন্ত স্বামীকে হত্যা।। দুইজন আটক

ভোলার তজুমদ্দিনের চর জহিরউদ্দিনে স্ত্রীর পরকীয়া প্রেমিকের সহায়তায় অন্ডকোষ ও বালিশ চাপা দিয়ে ঘুমন্ত স্বামীকে হত্যা করা হয়েছে। রবিবার (২৬ জুন) সকালে প্রেমিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, রবিবার সকালে স্বামী হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগ স্বীকার করায় স্ত্রী শারমিন বেগম ও প্রেমিক লিটনকে আটকের পর জেল হাজতে প্রেরণ করা হয়। স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসবাদে স্বাকারোক্তি মূলক জবানবন্দি মতে জানাগেছে, শুক্রবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে তারা দুইজনে মিলে ঘুমন্ত হুমায়ুন কবিরের অণ্ডকোষ ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। মৃত হুমায়ুন কবির(৩২) সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন অংশের ৩নং ওয়ার্ডে চর শাওন এলাকার নুরুল ইসলামের ছেলে। আটককৃতরা হলো ১। শারমিন বেগম(২৭) স্বামী নিহত হুমায়ুন কবির, ২। মোঃ লিটন (৩২) পিতা আবুল কাশেম উভয় সাকিন চরজহিরউদ্দিন ৩নং ওয়ার্ড, সোনাপুর, তজুমদ্দিন, ভোলা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিব বড়ুয়া আসামীদের কোর্টে হাজির করেন।

সংবাদটি শেয়ার করুন