ঢাকা | |
প্রকাশিত: 6:17 PM, October 13, 2022

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। পূর্বের দাম অপরিবর্তিত থাকছে। আজ কাওরানবাজারের টিসিবি ভবনে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল। তিনি বলেন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড- পিডিবির দাম বৃদ্ধির প্রস্তাব কমিশন বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি পাবে না, অপরিবর্তিত থাকবে।
এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদনের ভিত্তিতে গত ১৮ মে বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে তারা। ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। পরবর্তীতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বিষয়টি জানানো হয় সরকারের তরফ থেকে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network