ঢাকা ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ মামলার আসামি বাকেগঞ্জের হানিফ খলিফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। হানিফের বয়স ৪০ বছর। তিনি বাকেরগঞ্জের মধুখালী গ্রামের মোহাম্মদ খলিফার ছেলে। বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ভাড়া করা বাসায় থাকতেন। জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, এক বাকপ্রতিবন্দি মেয়েকে ধর্ষনের অভিযোগে তার স্ত্রীর দায়ের করা মামলায় ১ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল। রাত তিনটায় কারাগারের বাথরুমে গলায় গামছা পেছিয়ে তিনি আত্মহত্যা করেন বলে তিনি জানান।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network