ঢাকা ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারির মাঝেও কয়েক লাখ ধর্মপ্রান মানুষের অংশগ্রহনে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহত্তম চরমোনাই মাহফিল। উদ্বোধনী বক্তব্যে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন- চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
আজ ২৭ নভেম্বর শুক্রবার বাদ জুম’আ তিন দিন ব্যাপী চরমোনাই মাহফিল শুরু হয়। দেশের দূর দুরান্ত থেকে হাজার হাজার মানুষ এ মাহফিলে অংশ নিচ্ছে।
চরমোনাই পীর তার বয়ানে আরো বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন তারা আজ থেকে দিলের মধ্য থেকে দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে যায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।
পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক থাকার জন্য মাহফিলে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। বিশেষ করে সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য আহবান জানান তিনি। উল্লেখ্য, ৩০ নভেম্বর’ সোমবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network