ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি/ পটুয়াখালীর কলাপাড়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটার দায়ে শাহজাহান সিকদার (৫০) ও লিটন প্যাদা (৩০) নামের দুই বনদস্যুকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৬ টি ঝাউগাছ উদ্ধার করে। শুক্রবার সকালে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশের যৌথ অভিযান চালিয়ে গঙ্গামতির ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
নৌ-পুলিশ জানায়, গঙ্গামতি ঝাউবাগান থেকে বেশ কয়েকজন বনদস্যু ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ওই দুই বনদস্যুকে আটক করা হয়। আটকৃত শাহজাহান নজিবপুর এলাকার মৃত ওহাব সিকদারের ছেলে ও লিটন একই এলাকার মৃত রদিস প্যাদার ছেলে।
মহিপুর বনবিভাগের রেঞ্জ অফিসার কালাম জানান, দীর্ঘ দিন ধরে এ চক্রটি মহিপুর রেঞ্জের বনবিভাগ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। আটকৃকতসহ ৫ জনের নামে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network