ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বাকেরগঞ্জের লোকমান হোসেন ডাকুয়া ৭ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ছিলেন হাতপাখা মার্কার ( ইশা আন্দোলন) মাওঃ খলিলুর রহমান। তিনি পেয়েছেন ২৪১২ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ছিল ১৫৩০০ এবং ভোট দিয়েছেন ১০ হাজার ৪১৮জন।
অপর দিকে বরিশালের উজিরপুর পৌর সভা নির্বাচনে নেীকা মার্কার প্রার্থী গিয়াসউদ্দিন বেপারি ৫ হাজার ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী শাহিদুল ইসলাম খান পেয়েছেন ৭৩৬ ভোট।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network