ঢাকা ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পুরোপুরি খোলার বিষয়ে মার্চে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে নিজ বাসা থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরপর কয়েক দফায় ছুটি বাড়ানো হয়েছে। এ ছাড়া করোনার কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা, পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network