ঢাকা ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

রোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮১৯ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৭১৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ২০ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৬৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৯টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ০০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৪৮ শতাংশ। নতুন যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৬৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৪ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network