ঢাকা ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির যে নিউজ প্রচার করা হচ্ছে সেটি মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন। স্ক্রলটি অবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।’ বাসস


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network