ঢাকা ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণপত্র প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বাংলাদেশে আমন্ত্রিত সকল বিদেশি মেহমানকে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাগত জানায়। কিন্তু মোদিকে নয়। কারণ তিনি ধর্মীয় সহিংসতাকে উসকে দিয়েছেন। নরেন্দ্র মোদির মতো উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিককে বাংলাদেশের স্বাধীনতার এই মাইলফলকে উপস্থিত থাকা স্বাধীনতার মূল চেতনার সাথে সাংঘর্ষিক। সেসব বিবেচনায় আমরা নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করছি।
মঙ্গলবার পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
চরমোনাই পীর বলেন, মেহমানকে আপ্যায়ন করা ইসলামের রীতি। যদি সে আপন পিতার হত্যাকারীও হয়, এটা ইসলামে সৌন্দর্য। কিন্তু মোদির বিষয়টি ভিন্ন। তার সহিংস অতীত এবং সম্প্রতি ভারতে ধর্মীয় সহিংসতা উসকে দিয়েছে। তাকে বাংলাদেশে স্বাগত জানানোর মতো কোনো পরিবেশ নেই।’


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network