ঢাকা ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৫৫ বছর বয়সি এক দিনমজুর আত্মহত্যা করেছেন। লকডাউনে কাজ না থাকায় অসুস্থ হয়ে চিকিৎসা করাতে না পেরে তিনি শুক্রবার (১৬ এপ্রিল) রাতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে বনের ভেতর থেকে কেওড়া গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
নিহত আনোয়ার হাওলাদার (৫৫) ওই গ্রামের মৃত নাদুরুজ্জামানের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জে একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন। সারাদেশে লকডাউনের কারণে কাজ না থাকায় তিন দিন আগে বাড়ি চলে আসেন তিনি। বাড়িতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। টাকার অভাবে ডাক্তার দেখাতে না পেরে মনের কষ্টে বনের ভেতরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।
রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো: মমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।’


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network