ঢাকা ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

দ্বিতীয় বার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুরে বেগম জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়। বিষয়টি মানবজমিনকে জানিয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন। টেলিফোনে তিনি বলেন, আজ দুপুরের পরে বেগম জিয়ার দ্বিতীয় বার করোনা টেস্টের জন্য নমুনা নেয়া হয়েছে। আট ঘণ্টা পরে আমরা রিপোর্ট হাতে পাবো বলে আশা করছি।
এদিকে করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আজ শনিবার ও আগামীকাল রোববার তার কিছু পরীক্ষা করা হবে বলে মানবজমিনকে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ এবং আগামীকাল আর কিছু পরীক্ষা করা হবে।।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network