ঢাকা ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মে ৫, ২০২১

ঝালকাঠির রাজাপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রিতম রায় (২৮) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে- খুলনা থেকে প্রিতম রায় কর্মস্থল বরিশালে যাওয়ার পথে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রিতমের মৃত্যু হয়।
নিহত প্রিতম রায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা সদরের মৃত গুরুপদো রায়ের ছেলে৷ তিনি বরিশালে টিউশনি করাতেন৷
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, একটি ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network