ঢাকা ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ৮, ২০২১

বরিশালের বাকেরগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালকের আসনের পাশে থাকা রায়হান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এবং চালক ও হেলপারও আহত হয়েছেন। শনিবার (০৮ মে) সকালে উপজেলার লক্ষ্মীপাশায় এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কের এই দুর্ঘটনায় নিহত যুবক সম্পর্কে ট্রাকচালকের চাচাতো ভাই।
তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের নুরুল ইসলাম মাস্টারের ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
পুলিশ জানায়, সিমেন্টবোঝাই ট্রাকটিতে চালকের সাথে তার চাচাতো ভাই
পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথে লক্ষ্মীপাশা এলাকায় গেলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এবং চালক, হেলপার আহত হলেও ঘটনাস্থলেই প্রাণ হারান কলেজছাত্র।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সত্য রঞ্জন খাসকেল মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ আহত চালক ও হেলপারকে উদ্ধার হাসপাতালে পাঠালেও ঘটনাস্থলেই কলেজছাত্রের মৃত্যু হয়। যুবকের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, এখন দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছে।’


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network