ঢাকা ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২১

ঝালকাঠির বেশাইন খান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতনের সভাপতি মনোনীত হয়েছেন আকবর হোসেন।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল,মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রতিধানমালা- ২০০৯ এর ৩৯নং ধারা অনুযায়ী ৬জুন আকবর হোসেনকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটির অনুমোদন দেয়ায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,পরিদর্শকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি, ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্কুলের স্থায়ী দাতা মো.রাশিদুল ইসলাম,স্কুল ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান হিরু, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনছার উদ্দিন হাওলাদার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিতোষ কুমার সুতার।নেতৃবৃন্দ বলেন স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জেলায় পরপর ৪বার এসএসসি পরীক্ষার শতভাগ পাস করে অনন্য রেকর্ড সৃষ্টি করেছে। এই ঐতিহ্য ধরে রাখতে ছাত্র, শিক্ষক,অভিভাবক ও পরিচালনা কমিটির যৌথ ভাবে ভুমিকা রাখতে হবে।ইনশ্আল্লাহ আমরা সবাই মিলে আগামীতে ঝালকাঠি জেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network