ঢাকা ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুন ১২, ২০২১

একাত্তরে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে নির্যাতিত আরও ১৬ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো ৪১৬ জনে।
নতুন করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের গুলবাহার বেগম, মাদারীপুরের অজুফা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার আনোয়ারা বেগম ও রুমিয়া খাতুন, পিরোজপুরের বিল্ল বাসিনী ও শেফালী সিকদার, চট্টগ্রামের হোসনে আরা বেগম, নরসিংদীর জাহেরা খাতুন। মৌলভীবাজারের মইরম নেছা, হাজেরা বেগম ও প্রীতি রানী দত্ত; রংপুরের মোছা. ফাতেমা বেগম, মোছা. বেগনা বেগম ও মোছা. মালেকা বেগম এবং নোয়াখালীর শোভা পারভীন ও বাগেরহাটের সেতারা বেগমও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network