ঢাকা ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

সরকারি বিধিনিষেধ ও ঈদুল আজহার সঙ্গে মিলে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস বাড়তে পারে। সে হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী জুলাইয়েও খুলেছে না।
আজ রবিবার (২০ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘মাঝে করোনার সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হয়েছিলো। হঠাৎ সংক্রমণ ও মৃত্যুর দুটিই বাড়ছে। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত আসবে না।’
স্কুল-কলেজ খুলবে কবে?
তিনি উল্লেখ করেন, ‘চলতি সপ্তাহ করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর এক সপ্তাহ পর অর্থাৎ ২২ বা ২৩ জুলাই ঈদুল আজহা। ৩০ জুনের পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি পুরো জুলাই মাস দেওয়া হতে পারে। সে হিসেবে জুলাই মাসেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান।’
করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় এ ছুটি বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network