ঢাকা ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১

মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে কুপোকাত জিম্বাবুয়ে ক্রিকেট দল।
দুই উইকেটে ২২৫ রান করা জিম্বাবুয়ে এরপর মিরাজ-সাকিবের স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ৫১ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ২৭৬ রানে অলআউট হয়। মিরাজ একাই শিকার করেন ৫ উইকেট। সাকিব নেন ৪ উইকেট।
হারারে স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৬৮ রান সংগ্রহ করে। সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে রিয়াদ গড়েন ১৩৮ রানের জুটি। আর নবম উইকেটে পেস বোলার তাসকিন আহমেদের সঙ্গে গড়েন ১৯১ রানের রেকর্ড জুটি। ১৫০ রানে অপরাজিত থাকেন রিয়াদ। ৯৫ রান করেন লিটন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network