ঢাকা ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
সানিয়া আক্তার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দশম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান।
তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সানিয়ার স্বামী এএইচএম ইমরানুর রহমান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নবম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার টুংচর গ্রামে।
সানিয়া আক্তার ও তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান গত ১২ জুলাই করোনা পজিটিভ হন। সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা সেলিম জাহান জানান, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১৪ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network