ঢাকা ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
পিরোজপুরের মঠবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন বশির মুন্সি (৩৮) নামে এক যুবককে বুধবার (২১অক্টোবর) রাতে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বশির উপজেলার শাখারীকাঠী গ্রামের আঃ ছালাম মুন্সীর ছেলে।স্থানীয় সূত্রে জানাগেছে, দুই সন্তানের জনক বশির প্রায় ৫ বছর পূর্বে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর বশিরের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। একপর্যায়ে বশিরের স্ত্রী চট্টগ্রামে গিয়ে গার্মেন্টেসে চাকুরী নেয়। স্থানীয় ইউপি সদস্য মিলন মোল্লা জানান, বশির মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পর এলাকার বিভিন্ন ঘর থেকে প্রায়ই কাপড়-চোপড়সহ বিভিন্ন জিনিস পত্র চুরি করত। এনিয়ে বুধবার দুপুরে স্থানীয় লোকজন তাকে মারধরও করে। মানসিক ভারসাম্যহীন বশির বুধবার রাত সাড়ে দশটার দিকে বসত ঘরে বসে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন বশিরের ঘরে গিয়ে তার গলাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পায়। পরে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বশিরের অবস্থানর অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ,ম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network