ঢাকা ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় সুমন খান (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ী উপজেলার মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। সে ওই গ্রামের মো.মজিদ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন সকালে ওই ইউনিয়নের মনোহরপুর গ্রামে এক দোকানের সামনে উপুর হওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার (ওসি)তদন্ত আসাদুর রহমান বলেন, মৃত যুবকের মুখমন্ডলসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network