ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ এ কেমন শত্রুতা। পটুয়াখালীর কলাপাড়ায় একটি জীবন্ত গরুর চার পা এবং মাথা কেটে নিয়ে বাকি অংশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের দারোগার বান এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
গরুর মালিক মনিরুল ইসলাম সংবাদিকদের জানান, ঘটনার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। ৭/৮ জন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেন। তিনি ঘর থেকে বের না হওয়ায় গোয়াল ঘর থাকা গরুটি নির্মম ভাবে হত্যা করে। এদিকে ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network